আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাজনীতিবিদরা রাজনীতির মাঠে নেই, খেলছেন আমলারা: জিএম কাদের

আমলারা সাধারণ মানুষের দুঃখ-কষ্ট বোঝেন না বলে মন্তব‌্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘রাজনীতির মাঠে এখন আর রাজনীতিবিদরা নেই। রাজনীতির মাঠে খেলছেন আমলারা। রাজনীতিবিদরা লাইনে বসে খেলা দেখছেন।’

রোববার (২৭ ডিসেম্বর) জাপা চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে পার্টির খুলনা বিভাগ আয়োজিত পোস্টার-ক্যালেন্ডার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে জিএম কাদের এসব কথা ব‌লেন।

জাপা চেয়ারম‌্যান বলেন, ‘সংবিধান অনুযায়ী দেশের মালিক হচ্ছে জনগণ। তাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই দেশ পরিচালনা করার কথা। কিন্তু কাজ কর্মে এমপিদের খরবই নেই। সচিবরা সব কাজ করেন। মন্ত্রীরা শুধু জানতে চান।’ তিনি বলেন, ‘জনপ্রতিনিধিরাই জনগণের দুঃখ-কষ্ট সবচেয়ে ভালো বোঝেন। তারাই জনগণের বেশি উপকার করতে পারেন। আমলারা হচ্ছেন রোবটের মতো, তারা একটি গণ্ডির ভেতরে কাজ করতে অভ্যস্ত।’

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে জিএম কা‌দের বলেন, ‘নির্বাচিত প্রতিনিধিদের মূল্য দিন। জনপ্রতিনিধিরা সুযোগ পেলে দেশের মানুষের অনেক বেশি উপকার হবে। জনপ্রতিনিধিদের উপেক্ষা করে আমলাদের দিয়ে দেশ পরিচালনা কখনোই মঙ্গলজনক হবে না।’

জাতীয় পার্টির খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব‌্য রাখেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
এ সময় উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান, সুনীল শুভরায়, বীরমুক্তিযোদ্ধা আলহাজ আব্দুস সাত্তার মিয়া, চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের, মাহমুদুর রহমান মাহমুদ, নাজনিন সুলতানা, যুগ্ম মহাসচিব শেখ মুহাম্মদ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, হুমায়ুন খান প্রমুখ।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin