আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ডিএসইর পিই রেশিও ২.৪৯ শতাংশ বেড়েছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.০৪ পয়েন্ট। সপ্তাহের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪.৩৯ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৩৫ পয়েন্ট বা ২.৪৯ শতাংশ বেড়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৯২ পয়েন্টে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১০.২০ শতাংশ, টেলিযোগাযোগ খাতের ১৩.১৩ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৪.৪৬ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৬.৬১ পয়েন্টে, বস্ত্র খাতের ১৬.৯৬ পয়েন্টে, খাদ্য খাতের ১৭.৯২ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৭.৯৯ পয়েন্টে, বিমা খাতের ২০.৮৪ পয়েন্টে, তথ্যপ্রযুক্তি খাতের ২২.১২ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৪.৮৪ পয়েন্টে, বিবিধ খাতের ৪৩.৮৫ পয়েন্টে, আর্থিক খাতের ৪৯.১৩ পয়েন্টে, পেপার খাতের ৫৯.৩৩ পয়েন্টে, সিরামিক খাতের ১২৪.৬৩ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ১৫৭.৬৯ পয়েন্টে, চামড়া খাতের (-১৩.৫৩) পয়েন্টে এবং পাট খাতের (-৪৩.২৬) পয়েন্টে পিই রেশিও অবস্থান করছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin