আজ মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চূড়ান্ত অনুমোদন পেল সিটিজেন ব্যাংক

নতুন করে আরও একটি বেসরকারি ব্যাংকের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য চূড়ান্ত লাইসেন্স পেয়েছে সিটিজেন ব্যাংক লিমিটেড।

সোমবার (৭ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটির কার্যক্রম পরিচালনার চূড়ান্ত অনুমতি দেওয়া হয়েছে। এটি ছিল বাংলাদেশ ব্যাংকের ৪১০তম বোর্ড সভা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, ৫০০ কোটি টাকা পরিশোধিত মূলধনসহ প্রয়োজনীয় সব শর্ত পূরণ সাপেক্ষে সিটিজেন ব্যাংক লিমিটেডের কার্যক্রম পরিচালনার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর জন্য সিটিজেন ব্যাংককে চিঠি পাঠাবে বাংলাদেশ ব্যাংক।

এ নিয়ে দেশে মোট ব্যাংকের সংখ্যা দাঁড়ালো ৬১টিতে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin