আজ সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রেমিট্যান্সের প্রণোদনা পাওয়া আরো সহজ করল বাংলাদেশ ব্যাংক

মহামারি করোনাভাইরাসের মধ্যেও প্রবাসীরা বেশি বেশি অর্থ পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রাখায় এরই মধ্যে রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। এবার প্রণোদনা পাওয়ার পদ্ধতি আরো সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।
এ লক্ষ্যে সম্প্রতি নতুন এক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ নির্দেশনা ২০১৯ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে বলে জানা গেছে।

ওই নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে রেমিট্যান্স প্রদানকারী ব্যাংক রেমিটারের কাগজপত্র নিজ দায়িত্বেই যাচাই করে দ্রুততম সময়ের মধ্যে প্রণোদনার অর্থ ছাড় করার জন্য রেমিট্যান্স আহরণকারী ব্যাংকের কাছে ‘কনফারমেশন’ পাঠাবে। এর ভিত্তিতে রেমিট্যান্স আহরণকারী ব্যাংক রেমিটেন্স প্রদানকারী ব্যাংক বরাবর প্রণোদনার টাকা ছাড় করবে।

এতদিন রেমিট্যান্স আহরণকারী ব্যাংক রেমিটারের কাগজপত্র যাচাই করতো। রেমিটার যার নামে রেমিট্যান্স পাঠাতেন, তিনি প্রথমে রেমিটারের কাগজপত্র রেমিট্যান্স প্রদানকারী ব্যাংকে জমা দিতেন। রেমিট্যান্স প্রদানকারী ব্যাংক ওই কাগজপত্র যাচাই-বাছাইয়ের জন্য রেমিট্যান্স আহরণকারী ব্যাংকে পাঠাত। আহরণকারী ব্যাংক সেগুলো পরীক্ষা করে প্রদানকারী ব্যাংকে কনফারমেশনদেয়ার পর সুবিধাভোগীরা প্রণোদনার টাকা পেতেন। এ প্রক্রিয়া সম্পন্ন করতে অনেক সময় লেগে যেত।

বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণের বিপরীতে প্রণোদনা বা নগদ সহায়তা প্রদানের নীতিমালা অনুযায়ী, ৫ হাজার ডলার বা ৫ লাখ টাকার বেশি রেমিট্যান্সের ক্ষেত্রে ২ শতাংশ প্রণোদনা সহায়তা দিতে রেমিটারের কাগজপত্রাদি বিদেশের এক্সচেঞ্জ হাউজ থেকে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin