আজ রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আয়কর রিটার্নের সময়সীমা বাড়ছে না

চলতি বছর ৩০ নভেম্বরের পর আয়কর রিটার্নের সময়সীমা আর বাড়ছে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে মাসব্যাপী করসেবা প্রদান এবং ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, রিটার্ন জমা দেয়ার শেষ দিন ৩০ নভেম্বরই থাকছে। নির্ধারিত সময়ে যারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন না, তারা সংশ্লিষ্ট কর অফিসে আবেদন করতে পারবেন। তবে ২ শতাংশ জরিমানার বিষয়টি বাধ্যতামূলক নয়। গ্রাহক সঠিক সময়ে কেন রিটার্ন জমা দিতে পারেননি, এর যৌক্তিক কারণ দেখাতে পারলে জরিমানা মওকুফ করা হবে। কমিশনারের কাছে যদি কারণ যৌক্তিক মনে না হয়, তবে জরিমানা গুনতে হবে।

উল্লেখ্য, আয়কর আইন অনুযায়ী উপ-কর কমিশনার করদাতার আবেদনের প্রেক্ষিতে সময় দিতে পারেন। তবে করদাতা ২ শতাংশ হারে জরিমানা দিয়ে সময় বাড়াতে পারবেন।

তিনি আরও বলেন, ২৬ নভেম্বর পর্যন্ত ১৩ লাখ ২০ হাজার ৮২৫টি রিটার্ন জমা হয়েছে এতে দুই হাজার ৩৮৭ কোটি টাকার কর আদায় হয়েছে। ২০১৯ সালে ১২ লাখ ৫৭ হাজার ৬২৬টি রিটার্নের দুই হাজার ৫৮০ কোটি টাকার কর আদায় হয়েছিল।

এতে আরও উপস্থিত ছিলেন- এনবিআরের সদস্য (করনীতি) আলমগীর হোসেন, সদস্য অপূর্ব কান্তি দাস, হাফিজ মোর্শেদ প্রমুখ।

 

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin