আজ শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

২৫ পৌর নির্বাচনে আ.লীগের টিকিট পেলেন যারা

আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে দেশের ২৫টি পৌরসভায় দলীয় মেয়র প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।

পরে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

যারা মনোনয়ন পেয়েছেন-

ঢাকা বিভাগের মানিকগঞ্জ পৌরসভায় মো. রমজান আলী, ঢাকা জেলার ধামরাইয়ে গোলাম কবির ও গাজীপুরের শ্রীপুর পৌরসভায় মো. আনিছুর রহমান দলের চূড়ান্ত সিগন্যাল পেয়েছেন।

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড পৌরসভায় বদিউল আলম; রাজশাহী বিভাগের রাজশাহী জেলার পুঠিয়া পৌরসভায় মো. রবিউল ইসলাম, পবা উপজেলার কাটাখালী পৌরসভায় মো. আব্বাস আলী, সিরাজগঞ্জের শাহজাদপুরে মনির আক্তার খান তরু লোদী ও পাবনার চাটমোহর পৌরসভায় সাখাওয়াত হোসেন সাখো; রংপুর বিভাগের পঞ্চগড় পৌরসভায় জাকিয়া খাতুন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মো. কশিরুল আলম, দিনাজপুরের ফুলবাড়ীতে মো. খাজা মইন উদ্দীন, রংপুরের বদরগঞ্জে মো. আহাসানুল হক চৌধুরী ও কুড়িগ্রাম পৌরসভায় মো. কাজিউল ইসলাম মনোনয়ন পেয়েছেন।

খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার খোকসা পৌরসভায় আল মাছুম মুর্শেদ, খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভায় সনত কুমার বিশ্বাস ও চুয়াডাঙ্গা পৌরসভায় রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার; বরিশাল বিভাগের বরগুনা জেলার বেতাগী পৌরসভায় এ বি এম গোলাম কবির, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভায় আবদুল বারেক মোল্লা, বরিশালের উজিরপুরে মো. গিয়াস উদ্দিন বেপারী ও বাকেরগঞ্জে মো. লোকমান হোসেন ডাকুয়া মনোনয়ন পেয়েছেন।

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাই পৌরসভায় বিশ্বজিৎ রায়, মৌলভীবাজারের বড়লেখায় আবুল ইমাম মো. কামরান চৌধুরী ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মো. মাসুদউজ্জামান মাসুক; ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভায় এস এম ইকবাল হোসেন (সুমন) ও নেত্রকোনার মদন পৌরসভায় মো. আব্দুল হান্নান তালুকদার নৌকা প্রতীকে এসব পৌরসভায় মেয়র পদে লড়বেন।

গত ২২ নভেম্বর এই ২৫টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণা করে কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বলেন, ‘২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ২৫ পৌরসভার ভোটগ্রহণ করা হবে।’

এছাড়া এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ সময় ৩ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin