আজ বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দুর্বল নেটওয়ার্ক ও ইন্টারনেটে ধীরগতি: ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ

মোবাইল ফোনের দুর্বল নেটওয়ার্ক ও ইন্টারনেটের ধীরগতি সমস্যার সমাধান করে মানসম্মত নেটওয়ার্ক ব্যবস্থা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) মুঠোফোন গ্রাহক অ‌্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাংবাদিক মেহেদী হাসান ডালিম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রাশিদুল হাসানের পক্ষে আইনজীবী ইশরাত হাসান এই আইনি নোটিশ পাঠিয়েছেন।

তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি সচিব, গ্রামীণফোনসহ মোবাইল কোম্পানিগুলোর প্রধান নির্বাহীকে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, দুর্বল নেটওয়ার্ক ও ইন্টারনেটের ধীরগতির কারণে মোবাইল ফোন গ্রাহকরা মারাত্মক ভোগান্তিতে আছেন। গ্রাহকের কাছ থেকে যে পরিমাণ খরচ নেওয়া হয় সে তুলনায় সেবার মান হতাশাজনক। মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রত বাড়লেও মোবাইলফোন কোম্পানিগুলো সে অনুযায়ী সেবার মান উন্নত করেনি।

নোটিশে আরোও বলা হয়, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেছেন, মোবাইল ফোন অপারেটরগুলো কম তরঙ্গ ব্যবহার করার কারণে গ্রামের গ্রাহকরা মানসম্মত নেটওয়ার্ক সেবা পাচ্ছেন না। দেশের মোট গ্রাহকের ৫০ ভাগ গ্রামীণফোনের গ্রাহক হলেও বার বার বলা সত্ত্বেও গ্রামীণফোন তাদেরকে সেবা দেওয়ার জন্য সংখ্যা অনুপাতে তরঙ্গ ব্যবহার করছে না।

 

২০২০ সালের এক জরিপে দেখা গেছে, ডিজিটাল সেবার মান নিশ্চিতকরকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তালিকায় শেষের দিকে।

অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, ‘সাত দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নোটিশে অনুরোধ করা হয়েছে। অন্যাথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin