আজ শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দর্শনায় ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের জীবননগর শাখার অধীনে দর্শনা উপশাখা উদ্বোধন করা হয়েছে।

বুধবার (০৪ নভেম্বর) চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. আলী আজগার প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন।

ব্যাংকের যশোর জোনপ্রধান মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মনসুর বাবু এবং কেরু অ্যান্ড কোং বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সাইদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের জীবননগর শাখাপ্রধান মো. নজরুল ইসলাম এবং ধন্যবাদ জানান উপশাখা ইনচার্জ আলমগীর কবীর। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin