আজ সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আজ সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

নিজ ব্যাংকের শেয়ার কিনতে পারবে ব্র্যাক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকের আড়াই কোটি শেয়ার কেনার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আবেদন করে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক)। যার অনুমোদন দিয়েছে কমিশন।

বুধবার (০৪ নভেম্বর) বিএসইসির ৭৪৭তম কমিশন সভায় শেয়ার কেনার এ অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, ব্র্যাক আলোচ্য শেয়ার আগামী ৩০ নভেম্বরের মধ্যে স্টক এক্সচেঞ্জে লেনদেনের মাধ্যমে কেনার জন্য আবেদন করে। এ আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে অন্যান্য সিকিউরিটিজ আইন পরিপালন সাপেক্ষে সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ বিধিমালা ১৯৯৫ এর বিধি ৪, উপবিধি ২ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উল্লেখযোগ্য শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ বিধিমালা ২০১৮ এর বিভিন্ন বিধি পরিপালন থেকে কমিশন অব্যাহতি দিয়েছে। এ অব্যাহতির মাধ্যমে ব্র্যাক ব্যাংকে শেয়ার কিনতে এনজিও ব্র্যাকের কোনো বাধা থাকলো না।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin