আজ বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জুলাই বিপ্লবের ঘোষণা ৩১ ডিসেম্বর

আসছে ৩১ ডিসেম্বরকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একই ধরনের পোস্ট দিয়ে আলোচনার সৃষ্টি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই ফেসবুকে এই ক্যাম্পেইন চালাচ্ছেন তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখা হয়, ‘৩১ ডিসেম্বর ২০২৪, বিপ্লবীরা প্রস্তুততো?
এরপর একই পেজ থেকে পর পর আরও কয়েকটি পোস্ট দেওয়া হয়। এক পোস্টে লিখা হয়, ‘Proclamation of July Revolution’। আরেকটি পোস্টে লিখা হয়, ‘৩১ ডিসেম্বর দিচ্ছে ডাক, মুজিববাদ নিপাত যাক।’
জাতীয় নাগরিক কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টেও লিখা হয়, ‘ Proclamation of July Revolution’।
উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘Comrades Now or Never’।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ লিখেছেন, `Comrades, 31st DECEMBER! Now or Never.’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক রিফাত রশিদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, `All eyes on 31st December, 2024. Now or Never!’
এরপর তিনি কমেন্ট সেকশনে আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কিছু একটা ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন।
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, ‘এ বছরই হবে। ৩১ ডিসেম্বর। ইনশাআল্লাহ!’
জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক, স্বাস্থ্য বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. তাসনিম জারা লিখেছেন, ‘শহীদ মিনার, ৩১ ডিসেম্বর, বিকাল: ৩টা’।
এ ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত থাকা অন্য সদস্যরাও একই বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ওইদিন বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin