ঢাকার সাভারে একটি চলন্ত বাসে ডাকাতি হয়েছে। এ সময় তাদের ছুরিকাঘাতে চারজন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় ওয়েলকাম পরিবহনের একটি বাসে এই ডাকাতি হয়।
আশুলিয়া থানার এসআই অলক কুমার দে বলেন, ঘটনার খবর পেয়ে মহাসড়কের বিশমাইল এলাকা থেকে বাসের চালক ও সহকারীকে আটক করেছে একদল শিক্ষার্থী।
ছুরিকাঘাতে আহত যাত্রীদের মধ্যে শামীম হোসেন নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাসযাত্রী ও তাদের স্বজনরা জানান, ওয়েলকাম পরিবহনের বাসটি উলাইল স্ট্যান্ড পার হওয়ার পর তিন যুবক ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যায়। তারা যাত্রীদের ভয় দেখিয়ে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়। এর মধ্যে একজন বাধা দেওয়ায় তাকে ছুরিকাঘাত করে ডাকাতরা। সেই আতঙ্কে অন্যরা যার কাছে যা ছিল সব দিয়ে দেয়।

| Mon | Tue | Wed | Thu | Fri | Sat | Sun |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |




