আজ শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

৭১, ৯০ এবং ২৪-এর সফলতা কে এনেছে, এগুলো কি সুশীল সমাজের অবদান:রিজভীর প্রশ্ন

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক দল গড়ে উঠে গণস্বার্থকে কেন্দ্র করে। ছাত্র-জনতার অভ্যত্থানে ৫ আগষ্টের পর গঠিত অন্তর্বর্তী সরকার দেশের জন্য কাজ করার চেষ্টা করছেন। আমরা সহযোগিতা করার চেষ্টা করছি। আবার অনেক কাজের সমালোচনাও করছি। সমালোচনা মানে এই নয় যে- আমরা এ সরকারের বিরোধীতা করছি, পতন দাবি করছি।

রবিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে জাতীয়তাবাদী কৃষকদল মহানগর উত্তর আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বক্তব্য তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নাম উল্লেখ না করে রিজভী আরও বলেন, একজন উপদেষ্টা বলেছেন ৫০ বছরে রাজনৈতিক দলগুলো কিছুই করতে পারেনি, আমরা করছি। তাহলে ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০ এবং ২৪-এর সফলতা কে এনেছে? এগুলো কি সুশীল সমাজের অবদান? হ্যা তারা সমর্থন করেছেন। তিনশ’ শতাব্দী থেকে ভোটের প্রথা চালু হয়েছে। আটশ’ বছর আগে ইংল্যান্ডে অধিকারের আন্দোলন শুরু হয়েছে। উন্নত দেশেও রাষ্ট্রের সংস্কার কখনো রাজনীতিবিদদের অবসর দিয়ে হয় না।

সংস্কার নিয়ে ওই উপদেষ্টার উক্তির সমালোচনা করে তিনি বলেন, এটি অহমবোধের অভিব্যক্তি। একটি রাষ্ট্রকে অগ্রগতির পথে নিয়ে যাওয়ার যে সংস্কার এই সংস্কারতো মনীষীরা চিন্তা করেছেন, রাজনৈতিক দলগুলোই সেটা বাস্তবায়ন করেছে। প্রকৃত সংস্কার করলে গণতন্ত্রের যে অপরিহার্য অংশ নির্বাচন, আইনের শাসন, বিচার বিভাগ এগুলোর সংস্কার তো দেরিতে হওয়ার কথা না।

 

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin