ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত। এছাড়া বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠণমূলক এবং পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী তারা।
সোমবার দুপুরে বাংলাদেশ ও ভারতের মধ্যকার পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে এসব কথা বলেন তিনি।
এর আগে সোমবার দুপুরে বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শেষ হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রায় দুই ঘণ্টা চলে এই বৈঠক। পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বাংলাদেশের এবং ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি তার দেশের নেতৃত্ব দেন। প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে দুই দেশের পররাষ্ট্রসচিব একান্তে বৈঠক করেছেন।
বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে বিকেলে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন গণমাধ্যমকে বৈঠকের বিষয়ে জানাবেন বলে জানা গেছে।
খসড়া সূচি অনুযায়ী বিক্রম মিসরি পদ্মায় সচিবপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ শেষে মধ্যাহ্নভোজে যোগ দেন। এরপর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন।
আজ রাতেই বিক্রম মিসরির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

| Mon | Tue | Wed | Thu | Fri | Sat | Sun |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |




