আজ বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দোষী ছেলেকে নিঃশর্ত ক্ষমা ঘোষণা বাইডেনের

 

হোয়াইট হাউস থেকে জারি করা বাইডেনের বিবৃতিতে বলা হয়েছে, আজকে আমি আমার ছেলেকে ক্ষমা ঘোষণা করেছি। যেদিন থেকে আমি দায়িত্ব গ্রহণ করি আমি বলেছিলাম বিচার বিভাগের সিদ্ধান্তে আমি হস্তক্ষেপ করব না। আমার ছেলেকে সিলেক্টিভলি এবং অন্যায়ভাবে বিচারের মুখোমুখি হতে দেখেও আমি আমার কথা রেখেছি।

চলতি বছর আগ্নেয়াস্ত্র ও কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হন বাইডেনপুত্র হান্টার। শিগগির তার দণ্ডিত হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই আনুষ্ঠানিকভাবে ছেলেকে নির্শর্ত ক্ষমা করলেন বাইডেন।

বিবৃতিতে বাইডেন আরও বলেছেন, হান্টারকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং আমার ক্ষেত্রেও তারা একই চেষ্টা চালিয়েছে। বিশ্বাস করার কোনো কারণ নেই যে এসব এখানেই থামবে।

গতকাল সন্ধ্যায় এমন সিদ্ধান্ত ঘোষণা করার পর বাইডেন বলেন, পারিবারিক নামের কারণে আমার ছেলেকে বেছে নেওয়া হয়েছে এবং অন্যায়ভাবে বিচার হয়েছে। রিপাবলিকানদের উদ্দেশে তিনি এসব কথা বলেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বিদায়ী প্রেসিডেন্ট আরও বলেছেন, আমার কর্মজীবনজুড়েই আমেরিকানদের সত্য বলার সহজ নীতি মেনে চলেছি। এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেনের এমন সিদ্ধান্তের ফলে মার্কিন বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হবে।

 

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin