আজ বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বাংলাদেশে তালেবান সরকার, এটা প্রমাণ করাতে চায় ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র উপদেষ্টা

 

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান নিয়ে তারা (ভারত) খুশি না। এখন তারা সংগঠিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। শুধু ভারতের নয়, বরং পুরো বিশ্বের গণমাধ্যম বাংলাদেশে সংখ্যালঘু নিয়ে এবং তালেবানি সরকার ক্ষমতায় এসেছে, তা প্রমাণ করার জন্য উঠেপড়ে লেগেছে, এটি খুবই অন্যায্য। এটি মানুষের মনে ক্ষত সৃষ্টি করছে। যা না বাংলাদেশ না ভারতের উপকারে আসবে।

রবিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) প্রতিষ্ঠানের ৩০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার (বিসিআইএম) অর্থনৈতিক করিডোর নিয়ে উপদেষ্টা বলেন, রেল বা সড়ক যে অবকাঠামোই বলেন না কেন এটি হার্ডওয়্যার। আর হার্ডওয়্যার কখনই সফটওয়্যার ছাড়া চলে না। প্রশ্ন হচ্ছে আমাদের কাছে কি সফটওয়্যার রয়েছে। বর্তমান পরিস্থিতিতে আমি সফটওয়্যারটি দেখছি না। এখন আমাদের প্রয়োজন আলোচনা, বোঝাপড়া এবং রাজনৈতিক সিদ্ধান্ত। প্রায় ১৫ বছর আগে বিসিআইএমের ‘কার র‌্যালি’ হয়েছিল, এরপর আর কিছু দেখা যায়নি।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল (বিবিআইএন) কার্যকর করা কঠিন। এছাড়া বিবিআইএন তো আজকের ধারণা নয়, অনেক আগের, তবে কিছুই হয়নি। বরং এটি কার্যকর করা সবচেয়ে সহজ ছিল। কারণ এর প্রতিটি সরকারের মধ্যে সুসম্পর্ক ছিল, নিজেদের মধ্যে তেমন কোনো সংকট ছিল না। ফলে আমাদের অঞ্চলেই কোনো একটি সমস্যা রয়েছে, যা আমাদের সমাধান করতে হবে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin