প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা ডেকেছেন। সুপ্রিম কোর্টের ৪ নম্বর প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে আগামী ৪ নভেম্বর সোমবার বেলা সাড়ে ৩টায় এই ফুল কোর্ট সভা হবে। গতকাল বুধবার হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সভার কথা জানানো হয়।
প্রধান বিচারপতি ফুল কোর্ট‘ সভায় বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে সবার সঙ্গে আলোচনা করেন। অনেক সময় জরুরি সিদ্ধান্ত নিতেও এ সভা ডাকা হয়। পদাধিকারবলে প্রধান বিচারপতি এ সভার সভাপতিত্ব করেন। বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সে বিষয়েও আলোচনা হয় ফুল কোর্ট সভায়।

| Mon | Tue | Wed | Thu | Fri | Sat | Sun |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||




