আজ শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

৮ নভেম্বর লন্ডন যাবেন খালেদা জিয়া: পররাষ্ট্র উপদেষ্টা

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৮ নভেম্বর লন্ডন যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র উপদেষ্টা এ তথ্য জানান। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা সহায়তায় প্রয়োজনীয় সহযোগিতা এবং তদারকি করছে।

সূত্র বলছে, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে খালেদা জিয়ার কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসক, নার্সসহ আত্মীয়-স্বজন যারা যাবেন তাদের নামও জানানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে শিগগিরই লন্ডন নেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক। এবার জানা গেল খালেদা জিয়ার বহুল প্রতীক্ষিত বিদেশ যাত্রার চূড়ান্ত দিনক্ষণ।

৭৯ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময় আইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে চিকিৎসা নিতে হয়েছে।

 

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin