আজ শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আ.লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে কাল হাইকোর্ট ঘেরাও: সারজিস আলম

আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আগামীকাল বুধবার বেলা ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে এই কর্মসূচির ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

একই পোস্টের কমেন্টে সমন্বয়ক সারজিস আলম বলেন, এই খুনি হাসিনার দালালদের কারণেই রাষ্ট্র ঠিকমতো ফাংশন করতে পারছে না ৷ এদের উৎখাত না করা পর্যন্ত দেশ সামনে আগাতে পারে না, পারবে না ৷

তিনি আরও বলেন, যেখানে আমার শহিদ ভাইবোনদের মা-বাবার কান্না থামেনি, আহত ভাইবোনদের ক্ষত শুকায়নি সেখানে শকুনরা জেগে উঠার সাহস করছে ! এদের প্রতিহত করার জন্য আবারও রক্ত দিতে প্রস্তুত ৷

সমন্বয়ক সারজিস আলম আরও লেখেন, বেলা ১১টায় রাজু ভাস্কর্যে জড়ো হয়ে সেখান থেকে একসাথে হাইকোর্ট অভিমুখে যাত্রা ৷ আবারও কালো শকুনদের উৎখাত করতে রাজপথ প্রকম্পিত হবে। যে যেখানে আছেন, চলে আসবেন ৷ শকুনদের শেকড় উপড়ে ফেলতে হবে ৷ আগামীকাল আবার দেখা হবে রাজপথে

 

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin