আজ শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আজ শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ জাতীয় নাগরিক কমিটির

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লক্ষ্মীপুর ও যাত্রাবাড়ীতে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে জাতীয় নাগরিক কমিটি।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দাখিল করা হয়।

শহীদ সাকিব হাসানের বাবা মো. মর্তুজা আলম এবং শহীদ ওসমান গণির বাবা মো. আব্দুর রহমান পৃথক মামলা দুটি দায়ের করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গত ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাবস্থায় রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী কাজলা পেট্রল পাম্পের পাশে গুলিতে দনিয়া কলেজের বিএ (পাস) কোর্সের ছাত্র শহীদ সাকিব হাসান নিহত হন। অন্যদিকে ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনি এলাকায় গুলিতে হত্যাকাণ্ডের শিকার হন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র শহীদ ওসমান পাটওয়ারী ওরফে ওসমান গণি। এই দু’টি হত্যাকাণ্ডের বিচার চেয়ে জাতীয় নাগরিক কমিটি‘র তত্ত্বাবধানে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

শহীদ সাকিব হাসানের বাবা মো. মর্তুজা আলম এবং শহীদ ওসমান গণির বাবা মো. আব্দুর রহমান পৃথক মামলা দু’টি দায়ের করেন।

আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ৩(২) (এ), ৩(২) (গ), ৩(২) (এইচ), ৪(১) ও ৪(২) ধারা অনুযায়ী গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin