বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র‘ঈদ-ই-মিলাদুন্নবী’পালন করা হয়। এ উপলক্ষ্যে কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে মিলাদ ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে। কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মিলাদ ও দোয়ামাহফিলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাতের সকল কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহন করেন।
পবিত্র কোরআন ও হাদীসের আলোকে নবী হযরতমুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ নিয়ে বক্তাগণ আলোচনা করেন। আলোচনায় আখেরী নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের দিন ১২ই রবিউল আউয়াল এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়।বক্তাগণ বলেন, শৈশব থেকেই তিনি তাঁর সত্যবাদিতা, ন্যায়পরায়নতা, বিচক্ষণতা, দয়া-ক্ষমা-সহিষ্ণুতাসহ অনুপম চারিত্রিক গুণাবলীর জন্য আরব সমাজের সবার কাছে শ্রদ্ধাভাজন হয়ে উঠেছিলেন। জগতে রহমত হিসেবে মহান আল্লাহ তায়ালা হযরত মুহাম্মদ (সা.) কে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এ কারনে তাঁকে‘রহমাতুল্লিল আলামিন’বলা হয়। সারা পৃথিবীর মুসলিমদের কাছে দিনটি অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত।
সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন প্রিয় নবীও রাসুল হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও কর্ম সকল মুসলিমের জন্য অনুকরণীয়। বিদায় হজের ভাষণে হযরত মুহাম্মদ (সা.) যে উপদেশ বাণী দিয়ে গেছেন তা মানবজাতির মুক্তি সনদ হিসেবে স্বীকৃত। অনুষ্ঠান শেষে বাংলাদেশের সুখ-সমৃদ্ধি, মুসলিম উম্মাহর কল্যাণ কামনাসহ সমগ্র মানবজাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

| Mon | Tue | Wed | Thu | Fri | Sat | Sun |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||




