আজ মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পুলিশের স্পেশাল ব্রাঞ্চে তুঘলকি কান্ড,বিএনপির নামে অসদাচরণের অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর রাতারাতি রং বদল করছে কিছু সুযেগ সন্ধানী পুলিশ কর্মকর্তা। তাদের বেপরোয়া আচরণে বিব্রত পুলিশের শীর্ষ কর্মকর্তারা। পতিত স্বৈরাচারামলের মধ্যম সারির পুলিশ কর্মকর্তারা প্রলয় জোয়ার্দারের বেপরোয়া আচরণ ছিল একটি বহুল আলোচিত বিষয়। ক্ষমতার পালাবদলের পর একই কাজ করছে পদোন্নতি বঞ্চিত কতিপয় কর্মকর্তা। এদর মধ্যে দু’একজন রাজনৈতিক করণে পদোন্নতি বঞ্চিত হলেও বেশির ভাগ কর্মকর্তারই পদোন্নতি হয়নি অভ্যন্তরীণ নানা কারণে। ৫ আগষ্টের বিকেল পর্যন্ত এ সকল পদোন্নতি বঞ্চিতরা আ.লীগের সঙ্গে গলা মিলিয়ে কাজ করেছেন বরেও জানা গেছে।

উল্লেখ্য,কয়েক দিন আগে রেলওয়ে পিিলশের ডিআইজি শাহ আলমকে এসবি প্রধান হিসেবে নিযোগ দিযেছে অর্ন্তবর্তী সরকার। সৎ ও পেশাদার কর্মকর্তা হিসেবে তার বেশ সুনাম রয়েছে। কিন্তু রং বদলানো এসব কর্মকর্তাদের বিরুদ্ধে এখন এসবি প্রধানসহ পুলিশ সদর দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও অসদাচরণে অভিযোগ ওঠেছে। চক্রটি গতকাল এসবি প্রধানের কক্ষে প্রবেশ করে চাপের মুখে নিয়মিত ডিআইজিগণকে অন্যত্র ও নবসৃষ্ট উইং এ বদলী করে জুনিয়র অতিরিক্ত ডিআইজিদের সিনিয়র পদে পদায়নে অভ্যন্তরীণ বদলি আদেশে সই করতে বাধ্য করেছেন।

এছাড়াও বিধি বহির্ভূত নানা কাজ করতে বাধ্য করা হচ্ছে। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে পুলিশের শীর্ষ মহলে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা আমার দিন’কে বলেন, এ ঘটনাকে তারা বিএনপির বিরুদ্ধে গভীর ষড়য›ত্র বলে মনে করছেন। পুলিশের ভেতর বিএনপিকে অজনপ্রিয় করতেই সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে এমনটি করা হতে পারে বলে  ধারণা করছেন বিএনপির শুভাকাঙ্খী কর্মকর্তারা।

 

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin