আজ মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সফর, ১৪৪৮ হিজরি
আজ মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সফর, ১৪৪৮ হিজরি

ফারইস্ট ইসলামী লাইফের বোর্ড পুনর্গঠনে তৎপরতা

স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর অবৈধ দখলদার সালমান রহমান-শেখ কবীরের নেতৃত্বাধীন বোর্ডকে সরিয়ে দেশের বৃহত্তম বীমা কোম্পানী ফারইস্ট ইসলামী লাইফের নতুন বোর্ড গঠনের তৎপরতা শুরু করেছেন উদ্যোক্তা পরিচালকরা। সূত্র জানায়,দীর্ঘ দিন পর গত মঙ্গলবার মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতা ও পরিচালক মোশাররফ হোসেন কুস্তির নেতৃত্বে ফারইস্ট টাওয়ারে যান কয়েকজন পরিচালক। এ সময় বিএনপি পন্থী হিসেবে পরিচিত পরিচালক ফকরুল ইসলাম এবং হেলাল মিয়াও ছিলেন। তাদের সঙ্গে কিছু বহিরাগত লোকজন ছিল বলেও জানা গেছে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর মুহুর্তে শরীয়া শাখার কর্মকর্তা মাহবুবের মাথা ফাটিয়ে দেয় বহিরাগতরা। এ বিষয়ে যোগাযোগ করেও ফারইস্ট’র কোনো বক্তব্য পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা যায়, ফারইস্ট’র সাবেক চেয়ারম্যান ও জামাত পন্থী হিসেবে এম এ খালেক কয়েক বছর পূর্বে আ.লীগের ইশারায় বিএনপির নেতা ও পরিচালক মোশাররফ হোসেন কুস্তিকে বের করে দেন। এর পর অবশ্য খালেকের রাজত্বও টেকেিেন বেশী দিন। সীমহিীন অনিয়ম-দুর্নীতির ফলে পদ ছাড়তে বাধ্য করা হয় তাকে। এছাড়া গ্রাহকের শত শত কোটি টাকা পাচার ও আত্মসাতের দায়ে দুদক ও সিআইডি পুলিশের মামলায় ২২ সালের ১২ সেপ্টেম্বর থেকে জেল বন্দি খালেক। বীমা বিশেষজ্ঞরা বলছেন, খালেকের মত দুর্নীতি পরায়ন কেউ যাতে পুনর্গঠিত বোর্ডে স্থান না পায় তা নিশ্চিত করতে হবে। অন্যথায় কোম্পানির কার্যক্রম ও অগ্রগতি চরমভাবে ব্যাহত হতে পারে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin