আজ রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আকাশ-সাগর আর স্থলপথে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় একযোগে আকাশ, সাগর আর স্থলপথে সর্বাত্মক হামলা চালাচ্ছে ইসরাইল। আট দিন ধরে অবশ্য ইসরাইল ভয়াবহ বিমান হামলা চালিয়ে যাচ্ছে। শনিবার থেকে স্থল হামলা চালানো শুরু করেছে ইসরাইল। সেই সঙ্গে সীমান্তে বিপুল সেনা ও সরঞ্জাম মোতায়েন করেছে। ইসরাইলি হামলায় গাজায় গত ২৪ ঘণ্টাতেই নিহত হয়েছে চার শতাধিক।

ইসরাইলি ডিফেন্স ফোর্স শনিবার রাতে জানিয়েছে, তাদের ব্যাটালিয়ন ও সেনাদের সারা দেশে মোতায়েন করা হয়েছে। তারা যুদ্ধের জন্য চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি সম্পন্ন করছে। তারা স্থল হামলার ওপর ব্যাপক জোর দিচ্ছে।

এদিকে গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, চার শতাধিক নিহত হওয়ার পাশাপাশি ১৫০০-র বেশি লোক আহত হয়েছেন।

ইসরাইলি হামলায় অন্তত দুই হাজার ২১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আট হাজার ৭১৪ জন। নিহতদের মধ্যে ৭০০ শিশু রয়েছে। পশ্চিমতীরে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে।অন্যদিকে নিহত ইসরাইলির সংখ্যা ১৩০০ ছাড়িয়ে গেছে। এ ছাড়া আহত হয়েছেন তিন হাজার ৪০০ জন।

গাজা উপত্যকায় ইসরাইলি অভিযানে ১৩০০-র বেশি ভবন ধ্বংস হয়েছে। প্রায় এক সপ্তাহব্যাপী ইসরাইলি বাহিনীর ভয়াবহ বোমাবর্ষণের পর জাতিসংঘ শনিবার এ কথা বলেছে।

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ বলেছে, ওই ভবনগুলোর পাঁচ হাজার ৫৪০ আবাসন ইউনিট ধ্বংস হয়ে গেছে এবং আরও প্রায় তিন হাজার ৭৫০টি বাড়ি এত খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে, এগুলো বসবাসের অযোগ্য।চলমান সংঘাতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দোষারোপ করার সময় শুক্রবার গাজা উপত্যকা

 

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin