আজ রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় সুইডেন:আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ডায়ানা

বিষয়ক প্রতিসুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা মন্ত্রী ডায়ানা জানসে বলেছেন, তার দেশ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে গতকাল সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে সাংবাদিকদেব্রির ফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডিশ পররাষ্ট্র সচিবকে বলেন, তার সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী অবিলম্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেন এবং বিশ্বব্যাপী মানবজাতির কল্যাণে অর্থ ব্যয় করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘খাদ্য সামগ্রী পরিবহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত নয়।’
তিনি উল্লেখ করেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র বিশ্ব মুদ্রাস্ফীতির প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে যা পরিবহন খরচও বাড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমানে বাংলাদেশে কোনো খাদ্য সংকট নেই, কারণ দেশের কৃষি বিজ্ঞানীরা তাদের পক্ষ থেকে অসাধারণ কাজ করেছেন।

জলবায়ু পরিবর্তনের বিষয়ে উন্নত দেশগুলো তাদের ভূমিকা পালন না করার জন্য সমালোচনা করেন তিনি। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবিলায় পর্যাপ্ত কাজ করছে না।’
বাংলাদেশে আরও সুইডিশ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে শেখ হাসিনা বলেন, তারা চাইলে সারা দেশে অর্থনৈতিক অঞ্চলে তাদের জন্য জমি বরাদ্দ করা যেতে পারে। সুইডিশ পররাষ্ট্র সচিব শেখ হাসিনার নেতৃত্ব বিশেষ করে দেশে দারিদ্র্যবিমোচন এবং অবকাঠামোগত উন্নয়নের প্রশংসা করেন। তিনি বলেন, ‘গভীর সমুদ্রবন্দর অর্থনীতির জন্য একটি গেমচেঞ্জার হবে। তিনি বলেন, বাংলাদেশ সুইডেনের ভালো উন্নয়ন সহযোগী। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়ানোর ওপর জোর দেন। জানসে বলেছেন, তার দেশ পরিবেশগত উদ্দেশ্যে বেসরকারি খাতে বিনিয়োগ করতে আগ্রহী। ১০ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার জন্য শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন সুইডিশ পররাষ্ট্র সচিব।

 

 

 

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin