আজ শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সংসদ ভেঙে দিন, নির্বাচন কমিশন বিলুপ্ত করুন: বিএনপি মহাসচিব

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দাবি একটাই- এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। তাই বিনীত অনুরোধ করবো এখনই সংসদ ভেঙে দিন। দলীয় লোক দিয়ে গঠিত নির্বাচন কমিশন বিলুপ্ত করুন।

শনিবার রংপুর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে তারুণ্যের রোডমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

মির্জা ফখরুল বলেন, এর আগে শফিউল আলম প্রধান বলেছিলেন- ‘১৪ সালে কুত্তা মার্কা নির্বাচন হয়েছে। কারণ তখন ভোটকেন্দ্রে শুধুমাত্র কুকুর ছিল। সুতরাং আমরা সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছি এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়।

তিনি বলেন, সরকার বলছে তাদের অধীনে আগে নির্বাচন সুষ্ঠু হয়েছে এবার সুষ্ঠু হবে। কিন্তু আমরা দেখেছি এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি।

তিনি আরো বলেন, বিচার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। আদালতে গেলে জামিন দেয়া হয় না বিরোধী আন্দোলনকারী দলগুলোকে।

বিএনপি’র মহাসচিব বলেন, এই আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন করতে পারি তাহলে আমরা একটি জাতীয় সরকার গঠন করবো।

তিনি বলেন, আজকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের এক দফা দাবি যদি মানা না হয় তাহলে লক্ষ লক্ষ তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাব। তাই এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না।

প্রধান অতিথির বক্তব্য শেষে দিনাজপুরের উদ্দেশ্যে রোডমার্চ শুরুর ঘোষণা করেন বিএনপি মহাসচিব। এরপর যুবদল, স্বেচ্ছাসেবক দল,  ছাত্রদল ও স্থানীয় বিএনপির হাজার হাজার নেতাকর্মী ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেলের বহর নিয়ে রোডমার্চ শুরু করেন।

 

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin