আজ মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

অর্থমন্ত্রীর জন্য ভোট চাইলেন থানার ওসি

মঙ্গলবার দুপুরে নাঙ্গলকোট উপজেলার মিলনায়তনে এক অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জন্য ভোট চান ওসি। জাতীয় শোক দিবস উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করেছিল উপজেলা প্রশাসন।

সন্ধ্যায় ওসির বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ে।ওসি ফারুক আহমেদ বলেন, নাঙ্গলকোটের মানুষ গণহারে উনাকে (আ হ ম মুস্তফা কামাল) আবার নির্বাচিত করবেন। এটা আমার দিক থেকে আপনাদের কাছে মিনতি। আসলে মাননীয় অর্থমন্ত্রী নাঙ্গলকোটের এত উন্নয়ন করেছেন। নাঙ্গলকোটের অনেক এলাকায় রাস্তাঘাট ছিল না, বিদ্যুৎ ছিল না। উনি যখন আসলেন, তখন আপনাদের মন জয় করলেন এবং আপনাদেরকে উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন।’

অর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়ার বিষয়ে জানতে চাইলে ফারুক আহমেদ বলেন, ‘আমার এক আত্মীয় হাসপাতালে আছে। আমি এই বিষয়ে আর কিছু বলতে চাই না।’এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান বলেন, তিনি কি বলেছেন আমি জানি না। আগে দেখতে হবে। তারপর বলতে পারব।

 

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin