আজ বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিএনপির ৪ দিনের নতুন কর্মসূচি

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে এক দফা দাবিতে চারদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন।

তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তার আরোগ্য কামনায় আগামীকাল বুধবার সারাদেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল হবে। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামী বৃহস্পতিবার সারাদেশে লিফলেট বিতরণ করা হবে। ১৯শে আগস্ট শনিবার সারাদেশে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।
এছাড়াও যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় অবৈধ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী শুক্রবার ঢাকা মহানগর সহ সকল মহানগরে গণমিছিল করা হবে বলে জানান রিজভী।

 

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin