আজ বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মাওলানা সাঈদীর জানাজায় লাখো মানুষের ঢল,পারিবারিক কবরস্থানে সমাহিত

 

 

পিরোজপুরে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১টার পর সাঈদী ফাউন্ডেশন মাঠে (পিরোজপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন) তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মাওলানা সাঈদীর জানাজায় অংশ নেন পিরোজপুর ও আশপাশের জেলার লাখো মানুষ।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে রওনা হওয়া সাঈদীপুত্র শামীম বিন সাঈদী দেশে ফিরলেও সময়মতো পিরোজপুর পৌঁছাতে না পারায় জানাজায় শরিক হতে পারেননি। তবে ছোট ছেলে ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ বিন সাঈদী জানাজায় উপস্থিত ছিলেন। জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় বক্তব্য দেন দলের শীর্ষ নেতারা। এর আগে সকাল ১০টার দিকে সাঈদী ফাউন্ডেশন মাঠে পৌঁছে তাকে বহনকারী লাশবাহী ফ্রিজিং গাড়ি।

এদিকে ফাউন্ডেশন মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে বড় ছেলে মাওলানা রাফীক বিন সাঈদীর কবরের পাশে মাওলানা সাঈদীর মরদেহ সমাহিত করা হয়েছে।

 

 

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin