রাজধানীর বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন নেভাতে বিমান বাহিনীর হেলিকপ্টার কাজ করছে। হাতিরঝিল থেকে তিনটি হেলিকপ্টারে করে পানি নিয়ে বঙ্গবাজার মার্কেটে ছিটানো হচ্ছে। এছাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ হোস পাইপ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে পানি ছিটাচ্ছেন। আগুন ছড়িয়ে পড়েছে এনেক্সকো ভবনসহ পাশের কয়েকটি ভবনে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস, বিজিবি সেনা ও বিমানবাহিনীর ৫০টি ইউনিট কাজ করছে। সকাল সোয়া ৬টায় লাগা আগুন এখনো জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আরও কয়েক ঘণ্টা লাগতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্তব্যরত সদস্যরা।
আগুনে বঙ্গবাজার মার্কেটের প্রায় চার দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুইজন সদস্য আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ফুলবাড়িয়ার ফায়ার সার্ভিসের স্টেশনে হামলা ও ভাঙচুর চালিয়েছে।
স্মরণকালের ভয়াবহ আগুনে দাউদাউ করে জ্বলছে রাজধানীর বঙ্গবাজার মার্কেট। সময় যতই গড়াচ্ছে বাড়ছে আগুনের তীব্রতা। চার ঘণ্টা পার হলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।বঙ্গবাজারের সঙ্গেই ফায়ার সার্ভিসের সদর দপ্তর। অথচ এতো কাছে থেকেও প্রতিষ্ঠানটি আগুন নিয়ন্ত্রণে এখনও সফল হতে পারেনি। । আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের প্রায় অর্ধশত ইউনিট। কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অর্ধশতাধিক ফায়ার ইউনিট কাজ করলেও এখনও নেভানো সম্ভব হচ্ছে না আগুন।রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুন লেগেছে। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা।মূলত টিন ও কাঠ দিয়ে নির্মিত বঙ্গবাজার দেশের অন্যতম বৃহৎ কাপড়ের মার্কেট।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

| Mon | Tue | Wed | Thu | Fri | Sat | Sun |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |




