আজ রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আজ শুরু হচ্ছে সামিট ফর ডেমোক্রেসি

প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের উদ্যোগে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সামিট ফর ডেমোক্রেসি। আজকের অনুষ্ঠানে সহআয়োজক ৫টি দেশ। তারা হলো যুক্তরাষ্ট্র, কোস্টারিকা, নেদারল্যান্ডস, কোরিয়া ও জাম্বিয়া। প্রতিবেশী ভারত, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানকে  এই সাটিতে আমন্ত্রণ জানানো হলেও বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি বাইডেন প্রশাসন। এ নিয়ে দুইবার এই সামিটে আমন্ত্রণ পেলো না বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৬টায় আজ যৌথ উদ্বোধনী বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কোস্টারিকার প্রেসিডেন্ট রড্রিগো চ্যাভেজ রোবলস, জাম্বিয়ার  প্রেসিডেন্ট হাকাইন্ডে হিচিলেমা, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুত্তি এবং কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল। সকাল ৬টা ১০ মিনিটে প্রেসিডেন্ট ইয়ুনের আয়োজনে হবে প্লিনারি অন ডেমোক্রেসি ডেলিভারিং ইকোনমিক গ্রোথ অ্যান্ড শেয়ারড প্রোসপাররিটি শীর্ষক অনুষ্ঠান। এতে বক্তব্য রাখবেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিওকোস মিটসোতাকিস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তিমুর-লেস্তের প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতো, বোতসোয়ানার প্রেসিডেন্ট মোকউটসি, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেঁ প্লেনকোভিচ। এ ছাড়া দিনভর আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। ২৯ ও ৩০ মার্চ এই দু’দিন হবে এই সামিট। ২০২১ সালের ডিসেম্বর মাসে প্রথম সম্মেলনের পর যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষাকারীদের সাহায্য করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin