আজ রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি
আজ রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি
১০ প্রদেশের ৮৪ হাজার ৭২৬টি ভবন ক্ষতিগ্রস্থ

তুরস্কে মৃত্যু ৪০ হাজার ছাড়িয়েছে

তুরস্কে গত ৬ ফেব্রুয়ারির ভয়বাহ ভূমিকম্পে মৃত্যু সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে। দেশটির দুর্যোগ এবং জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) জানিয়েছে, শনিবার পর্যন্ত কেবল তুরস্কেই মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৬৪২ জনে। খবর ডেইলি সাবাহর।

এদিকে. তুরস্কের পরিবেশ, জলবায়ু ও নগর পরিকল্পনাবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম গত শুক্রবার জানিয়েছেন, ভূমিকম্পে দেশটির ১০ প্রদেশের সর্বমোট ৮৪ হাজার ৭২৬টি ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে।

কেবলমাত্র আদানা প্রদেশের ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য ৭ হাজার ৩০০ কর্মী নিযুক্ত করা হয়েছে।

এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, মার্চেই ক্ষতিগ্রস্থ এলাকায় নতুন ভবন নির্মাণের কাজ শুরু করবেন। ১১ লাখ নতুন ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন এরদোগান।

১৩ দিন পর তুরস্কে তিনজনকে জীবিত উদ্ধার: ভূমিকম্পের ১৩ দিন পর ধ্বংসস্তূপ থেকে এক শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার করেছে তুরস্কের উদ্ধারকারীরা। স্থানীয় গণমাধ্যম জানায়, হাতায় প্রদেশের রাজধানী আন্তাকিয়ার কানাটলি অ্যাপার্টমেন্ট ব্লকের নিচে ২৬৯ ঘণ্টা চাপা ছিলেন তিনজন।

উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে তাদের হাসপাতালে পাঠানো হয়। ফুটেজে দেখা যায়, উদ্ধারকারীরা একজন পুরুষ ও একজন নারীকে স্ট্রেচারে করে একটি অপেক্ষমাণ অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যাচ্ছে।

তাদের পাশেই এক শিশুকে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসকদের কাছে। তুরস্কের সম্প্রচার মাধ্যম টিআরটি জানায়, একই ভবন থেকে আরও অনেককে জীবিত উদ্ধারের আশা করা হচ্ছে।

এ জন্য অ্যাম্বুলেন্সগুলো প্রস্তুত ছিল। এদিকে, ঘানার ফুটবল খেলোয়াড় ক্রিশ্চিয়ান আতসুকে শনিবার দক্ষিণ তুরস্কে তার বাসভবনের নিচে মৃত অবস্থায় পাওয়া যায়।

অতসুর তুর্কি ক্লাব হাতায় পোর টুইটারে লেখে, ‘আমরা তোমাকে ভুলব না, অতসু। আপনার ওপর শান্তি বর্ষিত হোক।’

 

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin