আজ শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আগারগাঁওয়ে হলিডে মার্কেট বসছে আজ

রাজধানীর আগারগাঁওয়ে আজ (শুক্রবার) থেকে বসছে হলিডে মার্কেট। এই মার্কেট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
বাংলাদেশের কুটিরশিল্প, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের পণ্য ও খাদ্যপ্যের ১০০টি স্টল নিয়ে এই মার্কেট বসেছে। আগামীকাল শনিবারও (২১ জানুয়ারি) এই মার্কেট চালু থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসএমই উদ্যোক্তাদের পণ্যের বিক্রয় ও বিপণন এবং এসএমই খাতকে এগিয়ে নিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং ঐক্য ফাউন্ডেশন প্রথমবারের মতো এ উদ্যোগ গ্রহণ করেছে। গত ১৩ জানুয়ারি আগারগাঁওয়ে এই হলিডে মার্কেটের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

এই মার্কেটে এসএমই উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য যেমন: চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য, হোমডেকর পণ্য, অর্গানিক কৃষিপণ্য, পার্বত্যাঞ্চলের কৃষিপণ্য, কৃষিপণ্য, খাদ্যপণ্য ও পানীয় নিয়ে স্টল সাজিয়েছে।

একই সঙ্গে বৃক্ষপ্রেমীদের জন্য রয়েছেন নার্সারির উদ্যোক্তারা। হলিডে মার্কেটে সাংস্কৃতিক আয়োজনসহ নানান ধরনের বিনোদনের ব্যবস্থাও থাকবে ঢাকাবাসীর জন্য। হলিডে মার্কেটে স্টল বরাদ্দ পেতে যোগাযোগের নম্বর ০৯৬৭৮৩৬৬৬৬৬। এছাড়াও Dncc-Oikko Holiday Market এই ফেসবুক পেজেও যোগাযোগ করে স্টল বরাদ্দ নেওয়া যাবে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin