আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শ্রেষ্ঠ জয়িতা এডিসি মমতাজ বেগম

ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মমতাজ বেগম ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ‘জয়িতা’ নির্বাচিত হয়েছেন। শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাকে এ পরস্কারে ভূষিত হয়। এর আগে তিনি জেলা পর্যায়ে একই ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পান। নানা প্রতিকূলতা সত্তে¡ও যেসব নারী বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখছেন তাদের ‘জয়িতা’ পুরস্কারে ভূষিত করছে সরকার। বৃহস্পতিবার রাজধানীর শিশু একাডেমির সভাকক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে মমতাজ বেগমসহ আরও চারজনের হাতে এ সম্মাননা তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু. হাসানুজ্জামান কল্লোল ও মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক ফরিদা পারভীন। উল্লেখ্য বিসিএস ২৯ ব্যাচের কর্মকর্তা মমতাজ বেগম চাকরী জীবনের শুরু থেকেই রাষ্ট্র, সরকার ও জনস্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছেন। অতিরিক্ত জেলা প্রশাসক হওয়ার পূর্বে তিনি ঢাকার জেলা প্রশাসনের সহকারী কমিশনার, মতিঝিল সার্কেলের এসিল্যান্ড, নারায়নগঞ্জের রুপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে অত্যন্ত সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ‘জয়িতা’ নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় তিনি আমার দিনকে বলেন, ‘কাজের ক্ষেত্রে আমি সব সময় জনস্বার্থের পাশপাশি রাষ্ট্র ও সরকারের উদ্দেশ্য-আদর্শকে সর্বোচ্চ প্রধান্য দিয়ে থাকি। তাই অনেক ক্ষেত্রে নানা প্রতিকুলতা মোকাবেলা করতে হয়।’ তিনি আরো বলেন, ‘কাজ করতে গেলে কিছু বাধা-বিপত্তি ও সমালোচনা থাকবেই। এসব নিয়েই আমাদের কাজ করতে হয়। তবে সততা ও আন্তরিকতা থাকলে যে কোনো সমস্যাই অতিক্রম করা সম্ভব বলে আমি মনে করি।’

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin