রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জের সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ হোস্টেলের ৯ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ১৪তলা বিশিষ্ট ঐ ভবনের ৯তলায় আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়ায় আরো ৭ ইউনিট বাড়ানো হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।




