আজ বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
আজ বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

হু হু করে বাড়ছে করোনা: চীনের বৃহত্তম শহরে অনলাইনে ক্লাসের নির্দেশ

চীনের বিভিন্ন অঞ্চলে ফের হুহু করে বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। এর জেরে দেশটির বৃহত্তম শহর সাংহাইয়ের বেশিরভাগ স্কুলে অনলাইনে ক্লাস শুরু করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
রোববার বিবিসির এক অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সোমবার থেকে দেশটির নার্সারি ও চাইল্ড কেয়ার কেন্দ্রগুলোও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি দেশটি বিক্ষোভের মুখে করোনার কঠোর বিধিনিষেধ থেকে সরে আসে। এর পরই করোনার প্রকোপ বৃদ্ধি নিয়ে দেশটিতে উদ্বেগ বাড়ে।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ইন্সটিটিউট অব হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের (আইএইচএমই) এক পূর্বাভাসে জানিয়েছে, ২০২৩ সালে চীনে করোনায় ১০ লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে।

শুক্রবার আইএইচএমইর পরিচালক ক্রিস্টোফার মুরে বলেন, পূর্বাভাস অনুযায়ী, চীনে করোনার সংক্রমণ আগামী বছরের ১ এপ্রিলের দিকে সর্বোচ্চ পর্যায়ে থাকবে। বছরের ঐ সময় পর্যন্ত চীনের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ ভাইরাসটিতে আক্রান্ত হবে। আর করোনায় মৃত্যুর সংখ্যা ৩ লাখ ২২ হাজার ছুঁয়ে যাবে।

এদিকে ইউনিভার্সিটি অব হংকংয়ের তথ্য বলছে, ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের জানুয়ারির মধ্যে চীনের বিভিন্ন প্রদেশ থেকে করোনার বিধিনিষেধ তুলে নেয়া হবে। এই সময়ের মধ্যে করোনায় দেশটিতে প্রতি ১০ লাখে ৬৮৪ জনের মৃত্যু হতে পারে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin