আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ, রাজধানীতে গ্রেফতার ৩২

রাজধানীর মহাখালীতে এসকেএস টাওয়ার থেকে সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে এ অভিযান চালানো হয়।

কাফরুল থানার ওসি হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতাররা সরকারবিরোধী ষড়যন্ত্র করতে টাওয়ারের ফুড কোর্টে উপস্থিত হয়েছিলেন।

তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে অধিকাংশই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এদের মধ্যে ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বনানী থানা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ রয়েছেন।

ওসি বলেন, গ্রেফতার ৩২ জন কাফরুল থানায় একটি মামলায় পলাতক আসামি। এদের মধ্যে নেতৃস্থানীয় একজনকে পেয়েছি। তার নাম আবুল কালাম আজাদ।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin