আজ রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি
আজ রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

কানাডার ম্যানিটোবায় এক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা ২০ মিনিটের দিকে উইনিপেগ শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে আরবর্গ শহরের উত্তরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন। তারা হলেন- আদিত্য নোমান, আরানুর আজাদ চৌধুরী এবং রিসুল বাঁধন। তাদের বয়স আনুমানিক ২৩ থেকে ২৫ বছরের মধ্যে।

নিহত ছাত্ররা ম্যানিটোবা শহরে নর্দার্ন লাইফের অরোরার আলোকচ্ছটা দেখতে গিয়েছিলেন। ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন বলে জানান কানাডার বাংলাদেশি কমিউনিটির আবদুল বাতেন।

তারা জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য ব্যাপক পরিচিত ছিলেন। এ ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin