আজ শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রিসোর্টে বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু, সরবরাহকারী গ্রেফতার

গাজীপুরে একটি রিসোর্টে বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজন নিহতের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মদ সরবরাহের অভিযোগে জহিদ মৃধাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত এসপি একেএম জহিরুল ইসলাম।

এর আগে ১ জানুয়ারি বিষাক্ত মদপানে নিহতের ঘটনা উল্লেখ করে অজ্ঞাতদের আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। তারও আগে ২৮ জানুয়ারি ঢাকার একটি সংস্থার ৪৩ জন কর্মকর্তা শ্রীপুরের রিসোর্টে আসেন। সেখানে মদপানে অসুস্থ হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হন প্রায় ১৬ জন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।

চাঞ্চল্যকর এ ঘটনায় ব্যাপক তদন্ত চলছে। এসপি বলেন, রিসোর্টের কোনো স্টাফ এ বিষয়ে জড়িতে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin