রাজধানীতে নকল মদ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ।
সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে ভাটারা থানা এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় কয়েকজনকে আটক করা হয়। জব্দ করা হয় ভেজাল মদ।
গুলশান জোনের উপপুলিশ (ডিসি) কমিশনার সুদীপ্তা চক্রবর্তী বলেন, ‘সম্প্রতি বিষাক্ত মদপানে জীবন নাশের ঘটনা ঘটেছে। এ কারণে মদ বিক্রেতাসহ অবৈধ মদের কারখানায় অভিযান চালানো হচ্ছে।’
পুলিশ জানায়, সম্প্রতি মোহাম্মদপুর ও গাজীপুরের দুটি ঘটনায় মদ পান করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বেশ কয়েকজন মারা যান। অসুস্থ হয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে তা তদন্তে নামে থানা পুলিশসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা। পরে বেরিয়ে আসে তারা বিষাক্ত মদ পান করেছিলেন।

| Mon | Tue | Wed | Thu | Fri | Sat | Sun |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||




