আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

স্বাস্থ্যসেবায় ডিজিটাল জার্নি অ্যাপের যাত্রা শুরু

ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যসেবায় ডিজিটাল জার্নি অ্যাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি (বাডাস)। অ্যাপটি ‘ডায়াবেটিস কেয়ার বাডাস গাইডলাইন’ অনুযায়ী কাজ করবে।
শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপটির যাত্রা শুরু করেছে বাডাস।

জানা যায়, বাডাস এবং স্বাস্থ্য অধিদফতরের অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ কর্মসূচি যৌথভাবে এই চিকিৎসা নীতিমালাটি প্রণয়ণ করেছে। অ্যাপটি নির্মাণ ও চিকিৎসা নীতিমালা প্রণয়ণে বাডাসের সহযোগী হয়ে কাজ করেছে বিশ্বের বৃহত্তম ইনসুলিন নির্মাতা কোম্পানি নভো নরডিস্ক।

অনুষ্ঠানে বাডাসের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খানের সভাপতিত্বে ঢাকার সিভিল সার্জন ডা. আবু হোসেন, মইনুল আহসান, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি অধ্যাপক ফারুক পাঠান, জাতীয় স্বাস্থ্যসেবা নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. এম এ সামাদ, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরী, ডায়াবেটিস এশিয়া স্টাডি গ্রুপের মহাসচিব এবং সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চের কো-অর্ডিনেটর ডা. বিশ্বজিৎ ভৌমিক, স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ড. আবদুল আলীম, নভো নরডিস্ক বাংলাদেশের ডিরেক্টর অব কমার্শিয়াল অ্যাফেয়ার্স মো. তানবির সাজীব এবং ডিরেক্টর অব ক্লিনিক্যাল, মেডিকেল, রেগুলেটরি অ্যান্ড কোয়ালিটি অ্যাফেয়ার্স মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

অধ্যাপক ডা. একে আজাদ খান বলেন, চিকিৎসকদের সহায়ক অনুষঙ্গ হিসেবে অ্যাপ ও নীতিমালাটি তৈরি করা হয়েছে। এর ফলে ডায়াবেটিস রোগীদের ওষুধ দেওয়ার ক্ষেত্রে আরো বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিতে পারবেন চিকিৎসকরা।

বাডাসের মহাসচিব সায়েফ উদ্দিন বলেন, স্বাস্থ্য সেবায় ডিজিটাল প্রণালী চালু করতে নভো নরডিস্কের সহায়তায় বাডাস অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছে। ডায়াবেটিস জার্নি অ্যাপ এবং দেশে প্রথমবারের মতো জাতীয় ডায়াবেটিস রোগী নিবন্ধন সেই ডিজিটাল উদ্যোগেরই উদাহরণ যা বাংলাদেশ সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপকল্পের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin