আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধের প্রভাবে ৫ বিলিয়ন ডলার দরপতন টুইটারের

ভবিষ্যত হামলা ও সহিংসতার শঙ্কা করে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয় সামজিক যোগাযোগ মাধ্যম টুইটার। ৮৮ মিলিয়ন ফলোয়ারের একটি দেশের রাষ্ট্রপ্রধানের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার প্রভাব পড়েছে টুইটারের শেয়ার বাজারে। গেল তিনদিনে তাদের দরপতন হয়েছে প্রায় ৫ বিলিয়ন ডলারের।

শুক্রবার টুইটারের প্রতি শেয়ারের মূল্য ছিল ৫১.৪৮ ডলার। সোমবার সেটা কমে প্রথমে হয় ৪৭.১৬ ডলার। এরপর আরো কমে ৪৫.১৫ ডলারে থামে। যদিও পরবর্তীতে আবার দাম বেড়ে হয় প্রায় ৪৯ ডলার। তবে ট্রাম্প কাণ্ডে টুইটারের বাজার মূল্য কমেছে প্রায় ৫ বিলিয়ন ডলার। যা প্রায় ১২ শতাংশ ক্ষতির।

মূলত ট্রাম্পের ৮৮ মিলিয়ন ফলোয়ারের অনেকেই তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করার বিষয়টি মেনে নিতে পারছেন না। তদের অনেকেই আছেন আবার শেয়ার বাজারে। ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করায় তারা টুইটারকে পিঠ দেখাতে শুরু করেছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin