আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আরো কয়েকটি দেশ আমাদের ভ্যাকসিন দিতে ইচ্ছুক: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভারতের পাশাপাশি আরো কয়েকটি দেশ আমাদের ভ্যাকসিন দিতে ইচ্ছুক। তাই আমাদের ভ্যাকসিনের কোনো কমতি হবে না।
শনিবার দুপুরে মানিকগঞ্জ সদরের গড়পাড়ায় শুভ্র সেন্টারে ছিন্নমূলের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, করোনা ভ্যাকসিনের জন্য আমরা সব দরজা খুলে রেখেছি। আমাদের দেশে অনেকেই এই ভ্যাকসিন দিতে চাচ্ছে। এর মধ্যে রয়েছে চীন, রাশিয়া, ইউরোপ ও আমেরিকা। তবে ফাইজার কোম্পানি থেকে বিনামূল্যে কিছু ভ্যাকসিন দিতে চাচ্ছে। সেই ভ্যাকসিন আমরা গ্রহণ করবো এবং তা ফ্রন্ট লাইনারদের দেয়া হবে।

তিনি বলেন, বাংলাদেশে করোনার সংক্রমণ আগের তুলনায় কমে গেছে। সংক্রমণের হার এখন সাড়ে ৫ শতাংশ, সুস্থতার হার ৯০ শতাংশ এবং মৃত্যুর হারও কমে গেছে। আমাদের দেশে কোনো ওয়েভ নেই। যেভাবে আমেরিকাতে প্রতিদিন প্রায় চার হাজার লোক মারা যায়, বিশ্বে প্রায় ১০ হাজারের বেশি লোক মারা যায়। সেখানে আমাদের দেশে এখন মৃত্যু হার খুবই অল্প।

তিনি আরো বলেন, দেশে গড়ে প্রতিদিন ২০/২৫ জন লোক মারা যাচ্ছে। তবে আমরা চাই না করোনায় আমাদের দেশে একটি লোকও মৃত্যুবরণ করুক। আমরা মাস্ক পরি, সামাজিক দূরত্ব বজায় রাখি এবং প্রত্যেকেই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছি। যার ফলে বাংলাদেশ ভালো আছে, অর্থনীতি ভালো আছে। পৃথিবীর সমস্ত দেশ যেখানে মাইনাসে চলে গেছে সেখানে আমাদের অর্থনীতি প্লাসে আছে।

এসময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান সামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে সদর উপজেলার ১৫শ’ দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin