আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত

পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাসফিকুল ইসলামের সভাপতিত্ব করেন।

সম্মেলনে বক্তারা বলেন, পুলিশসহ অংশীদারী সব প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটগণের সেতুবন্ধন সৃষ্টি করে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স। অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সবাই পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে প্রতিবন্ধকতা দূর হবে। বিচার বিভাগের সন অংশীদারগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে।

সভায় ঢাকা জেলার সিভিল সার্জন ও ঢাকা পুলিশ সুপারের প্রতিনিধিসহ পুলিশ সুপার, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা জেলার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন পর্যায়ের ম্যাজিস্ট্রেটগণ, ঢাকা রেলওয়ে পুলিশ, ঢাকা জেলা পুলিশ সুপার, নৌ পুলিশ, ঢাকা জেল, বিশেষ পুলিশ সুপার, ঢাকার পুলিশ অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা মিটফোর্ড হাসপাতালের পরিচালকগণের প্রতিনিধিগণ, র‍্যাব-১০ এর সিইও এবং বিজিবি-২৬ এর প্রতিনিধিগণ, সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ ও দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, নবাবগঞ্জ ও দোহার সার্কেলের সিনিয়র পুলিশ সুপার, ঢাকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা, ঢাকা জেলা প্রবেশন কর্মকর্তা, কাশিমপুরের সিনিয়র জেল সুপার, বিউন পিপি জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin