আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাজউকের নকশার বাইরে কোনো ভবন থাকবে না: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, রাজউকের নকশার বাইরে কোনো প্রকার দখল টিকিয়ে রাখা হবে না। খালের দুই পাড় থেকে যেভাবে অবৈধ দখল উচ্ছেদ করা হচ্ছে, একইভাবে রাজউকের নকশার বাইরে যারা ভবন তৈরি করেছেন, সেগুলোকেও উচ্ছেদ করা হবে।
মঙ্গলবার বেলা এগারটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রাজধানীর ভাষানটেক বাজার থেকে পকেট গেট পর্যন্ত রাস্তার দুই পাশে রাজউক পরিচালিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি।

দখলদারদের হুশিয়ার করে মেয়র বলেন, যারা এভাবে বিভিন্ন জায়গায় অবৈধভাবে দখল করে আছে, তাদের জন্য আমার মেসেজ হচ্ছে আপনারা নিজ উদ্যোগে সরে যান। অন্যথায় এভাবে উচ্ছেদ করা হবে। জনগণকে ভোগান্তিতে ফেললে, তা কোনোভাবে বরদাস্ত করা হবে না।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমান, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সালেক মোল্লাহ, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মতিউর রহমান

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin