আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

‘কারিগরি শিক্ষা অর্থনৈতিক মুক্তিতে বিশেষ ভূমিকা রাখতে পারে’

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, কারিগরি শিক্ষা দক্ষ জনগোষ্ঠী সৃষ্টি করে জাতীয় অর্থনৈতিক মুক্তিতে বিশেষ ভূমিকা পালন করতে পারে।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ যাদুঘর মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। মুজিববর্ষ উপলক্ষে কারিগরি শিক্ষা বোর্ড এর আয়োজন করে।

শিক্ষা উপমন্ত্রী বলেন, জাতির স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য প্রয়োজন অর্থনৈতিক মুক্তি এবং পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির উপযোগী দক্ষ মানব সম্পদ।

কারিগরি শিক্ষা কোনো নির্দিষ্ট বৃত্তের মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে তিনি বলেন, জীবনব্যাপী অব্যাহত শিক্ষার মাধ্যমে নতুন নতুন দক্ষতা সৃষ্টির জন্য যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়নে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কোনো রাজনৈতিক দলের গণ্ডির মধ্যে আবদ্ধ নন, তাকে জাতীয়ভাবে ধারণ করতে হবে। স্বাধীনতার সুফল পেতে হলে জাতির পিতার দর্শনকে বিবেচনায় নিয়ে দেশ পরিচালনা করতে হবে।

মুজিববর্ষে সরকার বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনকে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সবার মাঝে ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, কারিগরি শিক্ষা বোর্ডের সচিব ড. মো জাহেদুল হাসান ও চেয়ারম্যান ডক্টর মোরাদ হোসেন মোল্লা।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin