আজ বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
আজ বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ডিসেম্বরে ৮৮ কোটি টাকার চোরাই পণ‌্য ও মাদক জব্দ

২০২০ সালের ডিসেম্বর মাসে সীমান্ত এলাকাসহ দেশের অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৮৮ কোটি ২৪ লাখ ৫৩ হাজার টাকার চোরাই পণ‌্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা মাদকদ্রব‌্যের মধ্যে আছে ১০ লাখ ২৬ হাজার ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০ হাজার ১৩ বোতল ফেনসিডিল, ২১ হাজার ৭৪৭ বোতল বিদেশি মদ, ১ হাজার ৪০৮ ক্যান বিয়ার, ১ হাজার ৪২৩ কেজি গাঁজা, ৬ কেজি ২ গ্রাম হেরোইন, ১১ হাজার ৯৮টি উত্তেজক ইনজেকশন, ১৮ হাজার ৪৮৫টি অ‌্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট এবং ১২ লাখ ৬৯ হাজার ২৬৫টি অন্যান্য ট্যাবলেট। চোরাই পণ‌্যের মধ‌্যে আছে ১২ কেজি ৯৭৭ গ্রাম সোনা, ১৪ কেজি ৩৪৪ গ্রাম রুপা, ১ হাজার ৩৩টি ইমিটেশনের গহনা, ৫৪ হাজার ৩০৪টি প্রসাধন পণ‌্য, ৫ হাজার ৯৫৪টি শাড়ি, ৬৬৩টি থ্রিপিস/শার্ট পিস, ৩ হাজার ৪৬৮টি তৈরী পোশাক, ৩৪৩ মিটার থান কাপড়, ৫ হাজার ১৯৮ ঘনফুট কাঠ, ৩ হাজার ৭৯২ কেজি চা পাতা, ২ হাজার ৬১০ কেজি কয়লা, একটি ট্রাক, ১২টি প্রাইভেটকার, ৮টি পিকআপ, ২১টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৮৮টি মোটরসাইকেল। উদ্ধার করা অস্ত্রের মধ্যে আছে একটি পিস্তল, ১৪টি বন্দুক এবং ৯৫৯ রাউন্ড গুলি।

এছাড়া, সীমান্তে অভিযান চালিয়ে ২৮২ জন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৭৩ জন বাংলাদেশি নাগরিক ও ৮ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin