আজ বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
আজ বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চলন্ত বাসে ধর্ষণ চেষ্টা: গ্রেপ্তার ১

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় বাসচালকের সহযোগী রশিদ আহাম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে গ্রেপ্তার করে।

সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ২৬ ডিসেম্বর রাতে ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে বাসের চালক, বাসচালকের সহযোগীসহ অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা দিরাইগামী একটি যাত্রীবাহী বাসে করে (সিলেট জ-১১০৭২৩) আসছিলেন ওই কলেজছাত্রী। দিরাই পৌরশহরের সুজানগর এলাকায় আসার পর তিনি ছাড়া বাকি যাত্রীরা নেমে যান। কোনো যাত্রী না থাকায় বাসের চালক ও সহযোগী মিলে তাকে উত‌্যক্ত করার এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা করে। সম্ভ্রম বাঁচতে একপর্যায়ে চলন্ত বাস থেকে লাফ দিয়ে সড়কের পাশে পড়ে যান ওই শিক্ষার্থী। গ্রামবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে গেলে রাতেই চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠান।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin