আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

‘দুর্ঘটনা-অপরাধের ক্ষেত্রে ফাস্ট রেসপন্ডেন্ট হচ্ছে ট্রাফিক পুলিশ’

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, সড়কে যেকোনো ধরনের দুর্ঘটনা বা অপরাধের ক্ষেত্রে ফাস্ট রেসপন্ডেন্ট হচ্ছে ট্রাফিক পুলিশ।
শনিবার সকালে রাজধানীর শান্তিনগর মোড়ে ট্রাফিক পুলিশ বক্স ও নাগরিক সেবা কেন্দ্র উদ্বোধনের সময় তিনি একথা বলেন। মতিঝিল ট্রাফিক বিভাগের অধীনে দৃষ্টিনন্দন এই ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, সড়কে যেকোনো ধরনের দুর্ঘটনা বা অপরাধের ক্ষেত্রে ফাস্ট রেসপন্ডেন্ট হচ্ছে ট্রাফিক পুলিশ। দুর্ঘটনার শিকার ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়াসহ হাসপাতালে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে তারা। অথচ তাদের নিজেদের প্রাকৃতিক দুর্যোগসহ ঝড়-বৃষ্টির সময় আশ্রয় নেয়ার মতো কোনো জায়গা থাকে না। এছাড়াও প্রাকৃতিক কার্যাদি সম্পাদনের জন্য প্রয়োজনীয় শৌচাগার না থাকায় তারা কিডনি রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। এসব দিক বিবেচনায় সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে ফ্লাইওভারগুলোর নিচে অব্যবহৃত স্থানে এ ধরনের ট্রাফিক পুলিশ বক্স ও নাগরিক সেবা কেন্দ্র স্থাপন করা যেতে পারে।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তারসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এম মোসাদ্দেক হোসেন ও পরিচালক সুভাষ সিংহ রায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মতিঝিল ট্রাফিক বিভাগের প্রতিটি ট্রাফিক বক্সে ফার্স্ট এইড বক্স, অগ্নি নির্বাপক যন্ত্র, স্ট্রেচার, সুপেয় পানিসহ অন্যান্য সরঞ্জামাদির ব্যবস্থা রাখা হবে। রাস্তায় আহত বা দুর্ঘটনাকবলিত নাগরিকেরা ট্রাফিক পুলিশ বক্স ও নাগরিক সেবা কেন্দ্রে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা পাবেন। ট্রাফিক মতিঝিল বিভাগে ২০টি ইন্টারসেকশনে স্থাপিত ট্রাফিক পুলিশ বক্স নগরবাসীকে ট্রাফিক শৃঙ্খলার পাশাপাশি মানবিক সহায়তায় এগিয়ে আসবে। ট্রাফিক মতিঝিল বিভাগের প্রতিটি ট্রাফিক পুলিশ বক্স হবে একটি সেবা কেন্দ্র।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin