আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ইসরাইলের সঙ্গে সম্পোর্কন্নয়নে আগ্রহী তুরস্ক, আলোচনা চলছে: এরদোগান

ইসরাইলের সঙ্গে তুরস্ক সুসম্পর্ক স্থাপন করতে চায় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান। এরইমধ্যে এ নিয়ে আলোচনাও চলছে। শুক্রবার জুম্মার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন তিনি। এরদোগান বলেন, ইসরাইলের শীর্ষ পর্যায়ের কিছু ব্যক্তির সঙ্গে তুরস্কের ইস্যু রয়েছে। যদি তাদের তুরস্ক নিয়ে কোনো ইস্যু না থাকতো, তাহলে আমাদের সম্পর্ক অন্যরকম হতো। এরপরই এরদোগান বলেন, আমরা ইসরাইলের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাই। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, ইসরাইলের সঙ্গে তুরস্কের বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

তবে আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের মধ্যে তিক্ত সম্পর্ক ছিল দীর্ঘদিন। ২০১৮ সালে এর জেরে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছিল তুরস্ক। দেশটির ফিলিস্তিন ইস্যুতে ইসরাইলি দখলদারিত্বেরও কঠোর সমালোচক ছিল। তবে সম্প্রতি আবারো ইসরাইলে রাষ্ট্রদূত প্রেরণ করেছে তুরস্ক। এরপরই জল্পনা শুরু হয় যে ইসরাইলের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে চায় দেশটি। শুক্রবার জুম্মার নামাজের পর সে কথাই জানিয়েছেন এরদোগান।
এসময় ফিলিস্তিন ইস্যুতে তিনি বলেন, ফিলিস্তিন নিয়ে ইসরাইলের যে নীতি রয়েছে তা মেনে নেয়া তুরস্কের জন্য অসম্ভব। ফিলিস্তিনের ওপর তাদের ক্ষমাহীন আচরণ অগ্রহনযোগ্য। তবে ইসরাইলের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের কোনো ইস্যু না থাকলে আমাদের সম্পর্ক আরো এগিয়ে নিতে আমরা আগ্রহী।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin