আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আবাসিক হল খোলার দাবিতে অবস্থান কর্মসূচি

আবাসিক হল খুলে পরীক্ষা নেওয়াসহ কয়েকদফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে দুপুর থেকে এ কর্মসূচি শুরু করেন তারা। এসময় পরীক্ষার সময় স্বাস্থ্যবিধি নিশ্চিত করারও দাবি জানান তারা।

জানা গেছে, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন শুরু করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম শুরুর আগে আবাসিক খুলে দেওয়ার দাবি জানান। দুপুরে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে হল খুলে দিতে হবে। এক্ষেত্রে মেডিক‌্যাল সেন্টারে করোনা ইউনিট স্থাপন এবং পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। বহিরাগত প্রবেশ সীমিত করতে হবে। হলে প্রবেশ ও বাহির হওয়ার ক্ষেত্রে কঠোর চেকিং ও স্বাস্থবিধি অনুসরণ করতে হবে। খাবার বক্সের ভিতরে করে রুমে নিয়ে যাওয়া, প্রতি ফ্যাকাল্টিতে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে। অসুস্থ শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার ব্যাপারে ভিন্ন নীতিমালা প্রণয়নসহ অন্যান্য প্রযোজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি বিন ইয়ামিন মোল্লা জানান, পরীক্ষার পূর্বে শিক্ষার্থীদের অবশ্যই পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার সুযোগ দিতে হবে। প্রয়োজনে মেকাপ ক্লাসের ব্যবস্থা করতে হবে। ডিভাইস সমস্যায় থাকা শিক্ষার্থীদের জন্য ডিভাইসের ব্যবস্থা করার কথা থাকলেও এটা করা হয়নি তাই ডিভাইসের ব্যবস্থা করতে হবে। সর্বশেষ দাবি শিক্ষার্থীদের নেট প্যাকেজ কেনার জন্য ন্যূনতম মাসিক খরচ দিতে হবে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin